Home গোপালগঞ্জ সংবাদ টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত 

টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত 

টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা, ব্যবসাভিত্তিক উদ্যোগ প্রদর্শনের মেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এ মেলার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)। এতে উপজেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি কলেজের মোট ১২ টি দল অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১০ টায় মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন হালদার। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। 

এসময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক অরুন কুমার সোম, 

টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আশীষ কুমার মজুমদার, টুঙ্গিপাড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার বলেন, মেলায় মোট ১২ টি দল অংশগ্রহণ করেন। তার মধ্যে বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়েছে। তারা জেলা পর্যায়ে বিজয়ী হলে বিভাগ পর্যায়ে যেতে পারবে। মূলত শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রসার ঘটাতেই সরকারের এই উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here