Home গোপালগঞ্জ সংবাদ কাশিয়ানীতে মাইক্রোবাস দূর্ঘটনায় নিহত-১, আহত-৯

কাশিয়ানীতে মাইক্রোবাস দূর্ঘটনায় নিহত-১, আহত-৯

কাশিয়ানীতে মাইক্রোবাস দূর্ঘটনায় নিহত-১, আহত-৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে পর‌্যটকবাহী মাইক্রোবাস দূর্ঘটনায় সেলিম উল্লাহ বাদশা(৪২)নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসের আরো ৯ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ধূসর ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কক্সবাজার জেলার মহেশখারী উপজেলার কালামাছড়া গ্রামের নুরুল আমিনের ছেলে। গুরুতর আহতরা হলেন, নূর কাদের(৪০),তাসমিন আক্তার(২৫), নিজাম আহমেদ(২৫),ওলী আহমেদ (৪৫),সেনোয়ারা (৭০), জোসনা (৩০),শাহানা(৩৫),সালাউদ্দিন করিম(৪), নাসির উদ্দিন (৩৭), আব্দুল্লাহ (৪)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মো.শরিফুল ইসলাম জানিয়েছেন, ঢাকা থেকে খুলনাগামী পর‌্যটকবাহী একটি মাইক্রোবাস ধূসর ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে।এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসে থাকা ১৬ যাত্রীর মধ্যে নূর কাদের ঘটনাস্থলে নিহত এবং অপর ৯ যাত্রী গুরুতর আহত হন।আহতদের কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা।

তিনি আরো জানিয়েছেন, হতাহতরা নিজ এলাকা থেকে মাইক্রোবাস যোগে সিলেট ভ্রমন শেষ করে ঢাকা হয়ে বাগেরহাটের সুন্দরবন ভ্রমনে যাচ্ছিলেন। দূর্ঘটনায় পতিত মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here