কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখকে সেবামূলক কাজের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার(২৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার দক্ষিন শুয়াগ্রাম ৫০ ঘর অগ্রদূত সংঘ থেকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ ছাড়াও একই অনুষ্ঠান থেকে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল ও শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

৫০ ঘর অগ্রদূত সংঘের সভাপতি অপু বৈদ্য এই তিন ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় শুয়াগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি প্রেমানন্দ হালদার, সাংবাদিক মিজানুর রহমান বুলু, জাহিদুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্মাননা স্মারক প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর