গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ২০

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে অন্ততঃ ২০ জন আহত হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আজ বুধবার(২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতি ও সামনের টায়ার বাস্ট হয়।ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়ার মালেক বাজার এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্ততঃ বিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশ।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এতে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস-এর উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান,আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোন মৃতদেহ উদ্ধার হয়নি বলে তিনি মন্তব্য করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর