সাভানা ইকো পার্কের পুকুর ও পার্ক ইজারা প্রদানের অনুমতি দিয়েছেন আদালত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ-এর গোপালগঞ্জ সদর উপজেলায় অবস্থিত “সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক”-এর ভিতর অবস্থিত পুকুর ও পার্ক ইজারা প্রদানের অনুমতি দিয়েছেন আদালত।

মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশে দেন।

গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন অফিসের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

immage 1000 05

আদেশে বলা হয়েছে, সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কে প্রবেশ, রাইড,কটেজ, ফলবাগান ও পুকুর বছর ভিত্তিক দরপত্র আহবানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদানের নির্দেশ প্রদান করা হলো। ইজারা প্রদান অন্তেঃ এ সংক্রান্ত প্রতিবেদন এই আদালতে দাখিল করার জন্য নিযোগকৃত রিসিভারকে নির্দেশ প্রদান করা হয়।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম নিযোগকৃত রিসিভার জেলা মৎস্য কর্মকর্তা এবং উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর পক্ষে ইজারা দেয়ার অনুমতির আবেদন করেছিলেন।(পারমিশন পিটিশন নম্বর-২৬৯/২০২৪)।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর