দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হবে না-শিক্ষামন্ত্রী

Students will not be harmed if educational institutions are closed for two days - Education Minister

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

শিক্ষামন্ত্রী ড. দিপুমনি  বলেছেন, সপ্তাহে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না। বরং তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে। যেহুতু আমাদের বৈশ্বিক  বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। সে সময়ে আমরা যেন সাশ্রয়ী করতে পারি, এ কারনেই আমরা এখন থেকে এ উদ্যোগ গ্রহণ করেছি।  

আজ মঙ্গলবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। 

শিক্ষামন্ত্রী  আরও বলেন, সপ্তাহে পাঁচ দিন যে ক্লাস হবে সে পাঁচ দিনই আমাদের যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা অনুযায়ী আমরা ক্লাস করাবো। এ কারনে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে। বরং অন্যান্য যে কর্মজীবী সপ্তাহে দুইদিন ছুটি পান তাদের মতো আমাদের শিক্ষকেরা ও ছুটি  পাবেন। কারন শিক্ষকেরা অন্যান্যদের তুলনায় বছরে একান্নদিন বেশি কাজ করেন। সেই শিক্ষকেরা যদি সপ্তাহে দুইদিন ছুটি পান সে ক্ষেত্রে শিক্ষকেরা নিজের একটু কাজ করতে পারবেন। এছাড়া একটু বিশ্রাম নিয়ে বাকি পাঁচ দিন তারা আরো উদ্যোমী হয়ে আরো অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করবে।

এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫’র ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। 

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি), জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মশিউর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর