Home গোপালগঞ্জ সংবাদ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা

বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা

বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার জেলার কাশিয়ানী উপজেলার জয়নগর ও পোনা বাজারে অভিয্না চালানো হয়। এসময় একটি মুদি দোকানে নগদ টাকার প্রলোভনে চকটদার বিজ্ঞাপনে দিয়ে অনুমোদিনবিহীন রংযুক্ত শিশু খাদ্যে বিক্রি করার অপরাধে ১৫ হাজার এবং চালের মূল্য তালিকা হালনাগাদ না করে অধিক মূল্যে বিক্রি করার অপরাধে এক পাইকারি ব্যবসায়ীকে ৫ হাজার এবং মূল্য তালিকা না টাঙানোর দায়ে অপর এক ব্যবসায়ীকে আরো ২ হাজার মোট ২২ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

immage 1000 02 16

এছাড়া এই উপজেলার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, ফাস্টফুড, কনফেকশনারিসহ মিষ্টির দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধের দায়ের ২৮ হাজার টাকা জরিমানা করেন উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here