গোপালগঞ্জে মৎস্যজীবীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির সভাপতির অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হ‌য়ে‌ছে।

গোপালগঞ্জ মৎস্য চাষী সমিতির ব্যানারে ভুক্তভোগিরা এ মানববন্ধন করেন।

আজ রবিবার  সকালে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে মৎস্য চাষী সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিল।

মানববন্ধনের পর পৌর মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান খান ছোটন সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন করে অভিযোগ ক‌রে বলেন, কেন্দ্রীয় মৎস্য জীবী সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক সরকারী প্রকল্পের আওতায় চাকুরী ও সুবিধা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে গোপালগঞ্জসহ আশেপাশের ১০টি জেলার ৪৯ টি উপজেলার বেকার যুবক, মৎস্যচাষী এবং মৎস্যজীবীদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন তার কাছে চাকুরী ও টাকার কথা বললে তিনি কোনটাই না দিয়ে বিভিন্ন ছল চাতুরি করছেন। তারা জাহাঙ্গীর হোসেনের এই অপকর্মের বিচার ও সাধারণ মানুষের টাকা ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর