মুকসুদপুরে তিন হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের মুকসুদপুরে তিন হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। উপজেলার রাঘদী ইউনিয়নবাসী এ কর্মসূচী পালন করে।আজ শনিবার সকাল ১১টায় উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। পরে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেকেরহাট বন্দর উত্তরপাড়ে গিয়ে শেষ হয়।

এ সময় ডা. মোঃ মোসলেহ্ উদ্দিন শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আনোয়ার হোসেন, সাবেক মেম্বর সোহরাব হোসেন, দেলোয়ার হোসেন, সাবেক মেম্বর আক্তার মোল্লা, সাবেক মেম্বর নুর আলী বক্তব্য রাখেন।

এ কর্মসূচীতে নিহতের স্বজনরাসহ ৫ শতাধিক ইউনিয়নবাসী অংশ নেয়।

প্রসঙ্গত, গত বছরের ২৩ নভেম্বর মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে আ‌ধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউ‌পি চেয়ারম্যানদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন জন নিহত হন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর