শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইউনিয়নে ইউনিয়নে মতবিনিময় সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বিশেষ প্রতিনিধি।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সদর উপজেলার গোপালগঞ্জ পৌরসভা ও ২১ টি ইউনিয়নের ভোটকেন্দ্র সমূহ পরিদর্শন করছেন সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।

এ উপলক্ষে তিনি সদর থানার সাহাপুর ও করপাড়া ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোটকেন্দ্র এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে কথা বলেন। ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

এ দুই ইউনিয়নের ১১ টি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে ওসি আনিচুর রহমান করপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আমিনুল ইসলাম, সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ মতিউর রহমান, করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান বিনয় সরকার অনাদী, ইউ.পি সদস্যগন, মহিলা সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় ওসি ভোটকেন্দ্র সমূহে নিয়মিত পাহারাসহ ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গ্রাম-পুলিশদের দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি এলাকায় মাদক নিয়ন্ত্রণসহ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।

এর আগে গত ২৩ নভেম্বর গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ কাজুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি কাজুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউ,পি চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে চৌকিদার দফদারদের সাথে ভোট কেন্দ্র সমূহে নিয়মিতভাবে পাহারা সহ ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সকলের সহযোগিতা চেয়ে মত বিনিময় সভা করেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিচুর রহমান বলেন, গোপালগঞ্জ সদর থানার আওতায় একটি পৌরসভা ও ২১ টি ইউনিয়নে মোট ১১৮ টি ভোট কেন্দ্র রয়েছে। পর্যায়ক্রমে সকল ভোটকেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এলাকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী-পেশার  মানুষ নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে। ভোটকেন্দ্র সমূহে নিয়মিত পাহারা দেওয়ার জন্য  গ্রাম-পুলিশদের দিক-নির্দেশনা প্রদান করা হচ্ছে।এলাকায় মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানয়েছেন ওই কর্মকর্তা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর