মাদক ব্যবসায়ী ও ইভটিজারদের কোন ছাড় নেই-টুঙ্গিপাড়া থানার নতুন ওসি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

টুঙ্গিপাড়া থানার নতুন পরিদর্শক (ওসি) এস এম কামরুজ্জামান বলেছেন, মাদক ব্যবসায়ী ও ইভটিজিংকারীদের কোন ছাড় দেওয়া হবেনা। কিন্তু, একার পক্ষে সবকিছু সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাই টুঙ্গিপাড়া উপজেলাকে মাদক ও ইভটিজিং মুক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

রবিবার (১০ এপ্রিল) রাত ৮ টায় টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন।

ওসি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, ও বাল্যবিবাহ সম্পর্কিত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। সবার চেষ্টায় একটা সুন্দর স্বাভাবিক পরিবেশ উপহার দেয়া সম্ভব।

মতবিনিময় সভায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক(এসআই) কামরুল ইসলাম, মনোজ সরকার, টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ,সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পাভেল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার, সাংগঠনিক সম্পাদক মুজাক্কির বিল্লাহ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম(সফিক),সদস্য রকিবুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর