গোপালগ‌ঞ্জে যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা

A young man was hacked to death in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগ‌ঞ্জে রানা মোল্লা (৩৫) না‌মে এক যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা করে‌ছে  প্রতিপ‌ক্ষের লোকজন। আজ রোববার রাত পৌ‌নে ৮ টার দি‌কে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘ‌টে। সে একই উপ‌জেলার কা‌ঠি ইউ‌নিয়‌নের মা‌লিবা‌ড়ি গ্রামের বাদল মোল্লার ছে‌লে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূ‌ত্রে জানা‌গে‌ছে,  রানা মোল্লা‌কে একই এলাকার বদু সরদার ও তার সহযোগী ১৫/১৬ মিলে দলীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লা ও তার অনুসারীরা বদু সরদারকে একা পেয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে।

আজ রোববার বিকালে রানা মোল্লা ও তার ৩ বন্ধু মিলে রঘুনাথপুর এলাকায় ঘুরতে যায়। খবর পেয়ে বদু সরদার ও তার সহযোগীরা ১৫/১৬ মিলে রানা মোল্লাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর