গোপালগঞ্জ পৌরসভা ও মুকসুদপুর পৌরসভায় ভোট চলছে

Voting is going on in Gopalganj Municipality and Muksudpur Municipality

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জ পৌরসভা ও মুকসুদপুর পৌরসভায় সকাল ৮টায় একযোগে ভোট গ্রহন শুরু হয়েছে।বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহন চলবে।সকাল থেকেই গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভায় ভোটার উপস্থিতি সন্তোষজনক। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গোপালগঞ্জ পৌরসভায় ১৫টি ওয়ার্ডে ৩০টি কেন্দ্রে ৫৫ হাজার ৬৬৭জন এবং মুকসুদপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ১৭ হাজার ৬২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

immage 1000 02 14

গোপালগঞ্জ পৌরসভায় ১০জন মেয়র পদে, কাউন্সিলর পদে ৬০জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী ভোটে নেমেছেন।এই পৌরসভায় নির্বাচন উন্মূক্ত করে দেয়া হলেও ১০ প্রার্থীর মধ্যে ৯জনই নির্বচন থেকে সরে দাড়ান আগেই। তারা সবাই প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়েছেন।

অন্যদিকে, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ২৮জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন ভোটে নেমেছেন।মুকসুদপুর পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতিকসহ মোট ৫জন মেয়র পদে নির্বাচন করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, এই দুই পৌরসভায় ইভিএম মেসিনে ভোট গ্রহন চলছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর