গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

World Population Day celebration in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন উপলক্ষ্যে র‌্যালী, আলোচনাসভা, সনদ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে র‌্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আযহারুল ইসলাম।

এসময় পরিবার পরিকল্পনা বিভাগের এডিসিসি ডাঃ বিএম মনিরুজ্জামান, এডিএফপি অনাদি রঞ্জন মজুমদার, ডাঃ এস এম আরমানসহ জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীগন উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে মাঠ পর্যায়ে ভাল কাজের জন্য সনদ ও পুরষ্কার বিতরন করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর