চুয়াডাঙ্গায় মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে গর্ভবতী মায়েদের চিকিৎসায় সেনাবাহিনী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

করোনা মোকাবেলায় শুরু থেকেই মানবতার মহান ব্রত নিয়ে অসহায়, দরিদ্র মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। আজ ২৯ জুন সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এর নির্দেশনায় গর্ভবতী মায়েদের জন্য এই অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়। পাশাপাশি চিকিৎসা সেবা নিতে আগত গর্ভবতী মায়েদের মাঝে বিনামূল্যে শুকনো খাবার, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন সেনা সদস্যরা।

ক্যাম্পেইন পরিচালনাকারী যশোর সেনানিবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, উন্নত জাতি গঠনে সুস্থ্য মা প্রয়োজন। তাই মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই আয়োজন। বিশেষ করে করোনাকালীন সময়ে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা নিতে বেগ পেতে হচ্ছে। তাই এই মূহুর্তে গর্ভবতী মায়েদের করনীয় কী, পরিবার পরিকল্পনা পরামর্শ এবং কি কি সচেতনতা তাদের অবলম্বন করা প্রয়োজন এই সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা তাদেরকে জানানোর চেষ্টা করছি। আমাদের বিশ্বাস এই যৌথ চিকিৎসা সেবায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা কিছুটা হলেও মিটবে। আর তাতেই মুজিব জন্মশতবার্ষিকীর এই আয়োজন সফল হবে।

এছাড়াও করোনা প্রতিরোধে ত্রান বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল তদারকি, সাধারণ মানুষকে মাইকিং করে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিবিধ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানাচ্ছেন সেনা সদস্যরা। অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি এবং খুলনার কয়রার উপকূলীয় এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাঁধ নির্মানের কাজ। আম্পানের প্রভাবে উপকূলীয় সাতক্ষীরা এবং খুলনায় পানিবন্দী শত শত অসহায় মানুষের মাঝে সুপেয় পানি ও ত্রান সহায়তা প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ী মেরামতসহ সিমেন্ট সীট বিতরণ, জরুরী চিকিৎসা সহায়তা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর