বৈশাখী মেলার প্রস্ততি। ব্যস্ত মৃৎ শিল্পীরা।।

Preparations for Baishakhi Mela. Busy potters.

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখ-এর বাকি আর মাত্র কয়েকটা দিন। এ উৎসবকে বরন করতে প্রস্তুতি নিচ্ছেন ছোট-বড় সব বয়সের মানুষ। পহেলা বৈশাখের ‍আনন্দকে ধরে রাখতে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় বৈশাখি মেলার। এ মেলা ও সংস্কৃতি পালনে চাই মাটির তৈরী রং-বেরংয়ের নকশা করা সব জিনিসপত্র।আর তাই পহেলা বৈশাখকে সামনে রেখে মাটির ‍আসবাবপত্রসহ খেলনাও নানা তৈজসপত্র তৈরীতে ব্যাস্ত সময় পার করছেন পালপাড়ার কারিগরেরা।

03 3

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের পালপাড়া।পহেলা বৈশাখকে সামনে রেখে পাল সম্পদায়ের নারী –পুরুষের দক্ষ হাতে সুনিপুন নৈপুন্যে তৈরী হচ্ছে ঐতিহ্যের নানা সামগ্রী।মাটির বউ, পুতুল, হাতি, ঘোড়া, কাঠাল, কলশ, সরা, সখের হাড়ি, দেব-দেবীর মুর্তিসহ তৈরী হচ্ছে নিত্য প্রয়োজনীয় তৈজস পত্র।আর এসব মাটির তৈরী জিনিসপত্র ছাড়া যেন বাঙালির প্রানের উৎসব যেন জমেই না।এসব তৈজস পত্র নেয়া হবে জেলার বিভিন্ন মেলায়। বৈশাখী মেলায় এমন বর্নিল মৃৎ শিল্পের কদর থাকায় মৃ‍ৎ শিল্পিরাও তাদের পন্য নিয়ে যাবেন মেলায়।আধুনিকিতার ছোঁয়ায় যদিও হারাতে বসেছে এই মৃ‍ৎ শিল্পজাত নানা পন্যের কদর।

02 7

বিগত দুই বছর করোনার কারনে মেলার আয়োজন না হওয়ায় লোকসানে ছিলো এই শিল্পের সাথে জড়িতরা। আগামী বৈশাখী মেলায় তৈরী পন্য বিক্রি করতে পারলে তারা আবার ঘুরে দাড়াতে পারবেন বলে জানালেন এই শিল্পের সাথ জড়িতরা।

গোপালগঞ্জ বিসিক সহকারী মহাব্যবস্থাপক গৌরব দাস বলেন, মৃৎ শিল্পীদের যেকোন সমস্যায় গোপালগঞ্জ বিসিক সব সময় তাদের পাশে থাকবে বলে জানান।

গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট সকলের উদ্যোগের পাশাপাশি সরকারের পৃষ্টপোষকতা দরকার বলে মনে করছেন অভিজ্ঞমহল।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর