কাশিয়ানীতে মিথ্যে ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Press conference against lies and propaganda in Kashiani

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে মিথ্যে ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এসবি হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো: মফিজুর রহমান এবং কাশিয়ানী সদর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আসছে ২৯ নভেম্বরের উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে একটি মহল মিথ্যে ও অপপ্রচার করে দলের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে। এরই অংশ হিসেবে গত ০৫ নভেম্বর কাশিয়ানী আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সে সভায় স্থানীয়্ সাংসদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খানের সামনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এরপরে নিবেদিত আওয়ামী কর্মীদের উপর হামলা চালায় একটি কু-চক্রী মহল। ঘটনার পরিপ্রেক্ষিতে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হলে হামলার ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে গত ১০ নভেম্বর গোপালগঞ্জ প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে আমার ও দলের ভাবমূর্তি নষ্ট করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর