মুকসুদপুরে বিক্ষোভ মিছিল

Protest procession in Muksudpur

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মেহের মামুন (মুকসুদপুর), গোপালগঞ্জ।।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার অবমাননাকর মন্তব্য এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বাবু দাস গুপ্তা ফেসবুকে মহানবীকে অশ্লীল ভাষায় গালি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইমাম মোয়াজ্জেন ঐক্য পরিষদ।

রবিবার (১২ জুন) সকালে মুকসুদপুর সদর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টেংরাখোলা ফাজিল মাদরাসায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা মোশারফের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইমাম মোয়াজ্জেন ঐক্য পরিষদ এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে।

এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মুকসুদপুর থানা পুলিশ। কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, আজকের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অনুমতি নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শান্তিপূর্ণভাবে স্বল্প সময়ে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ করে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান এবং মুকসুদপুর মোজাহিদ কমিটির সভাপতি ওবাইদুর রহমান। এসময় বক্তরা দোষীদের ফাঁসির দাবি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর