গোপালগঞ্জে কোরবানির হাটে প্রচুর পশু উঠলেও বেচা-কেনা নাই। খামার মালিকরা রয়েছেন দুঃচিন্তায়

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
ঈদ-উল-আযহাকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও বসেছে কোরবানির হাট। হাটে পর্যাপ্ত গরু আসলেও নেই আশানুরুপ কেনা-বেচা। গরুর দামও অন্য বছরের তুলনায় কম। করোনার কারনে সাধারণ মানুষের আয়ের উৎস কমে যাওয়ায় ক্রেতাও অন্য বছরের তুলনায় কমেছে। করোনার প্রভাব পড়েছে কোরবানীর পশুর হাটে। আার এতে খামারীরা রয়েছেন দুঃচিন্তায়।

ঈদ-উল-আযহাকে সামনে রেখে এবার গোপালগঞ্জে পশুর হাট বসছে ১৩টি। পশুর হাটের পাশাপাশি অনলাইনে পশু বিক্রি শুরু হয়েছে। বিষয়টি নতুন হলেও করোনা কালীন এই দুর্যোগের সময় অনেকেই বাধ্য হয়ে অনলাইনের দিকে ঝুকছে।
জেলার পাঁচ উপজেলায় পশু বিক্রির জন্য পাঁচটি অনলাইন পশুর হাট খোলা হয়েছে। পশু বিক্রেতা ও ক্রেতারা এই অনলাইনে গিয়ে পশু বাছাই করে কেনাকাটা করতে পারছেন। গোপালগঞ্জ অনলাইন গরুর হাটে গিয়েও (www.gopalganjhat.com) যে কেউ পশু কেনা বেচা করতে পারেন।

এ পর্যন্ত বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে হাটে পর্যাপ্ত গরু আসছে। কিন্তু হাটে ক্রেতার সংখ্যা খুবই কম। যারা হাটে আসছে তাদের কেউ কেউ গরু কিনলেও বেশির ভাগই হাটে এসে গরু দেখে চলে যাচ্ছন।
এবার করোনা প্রাদুর্ভাবের কারণে মানুষের আয়ের উৎস কমে যাওয়ায় অনেকেই চাইলেও কোরবানি দিতে পারছেননা। গতবছর যারা নিজেরা পশু কোরবানী করেছেন এবার তারা ভাগে কোরবানী করার চিন্তা-ভাবনা করছেন। স্বাভাবিক ভা্বইে গরুর কেনা বেচা অন্যবারের তুলনায় অনেক কম। আর এতে খামারী ও ছোট ছোট প্রান্তিক কৃষকেরা পড়েছেন দুঃচিন্তায়।
গরুর খামারীরা জানান, এবারে গরুর যে দাম দেখা যাচ্ছে, এভাবে চললে আমরা খুবই লোকসানের মুখে পড়ে যাবো।
তবে করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় স্বাস্থ্য বিধি মানার প্রবনতা খুব একটা দেখা যায়নি হাটে। নানা অযুহাতের দোহাই দিয়েছেন হাটে আসা লোকজন।

সদর উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরকার জানান, গোপালগঞ্জের পশুর হাট গুলোতে আমরা নিয়োমিত তদারকী করছি। নিয়োমিত গরুর হাটের পাশাপাশি অনলাইনেও আমাদের পশুর হাট রয়েছে। যে কেউ ইচ্ছা করলে অনলাইনের মাধ্যমেও কেনা বেচা করতে পারেন বলে জানিয়েছেন।
শেষ ক’দিনের হাটে খামারী ও প্রান্তিক কৃষকেরা তাদের ক্ষতি পুশিয়ে পশু বিক্রি করতে পারবেন এমন প্রত্যাশা তাদের।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর